২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে সালমান বাটেরও মুক্তি

মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের পর সালমান বাটও এখন মুক্ত। ৭ মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে যুক্তরাজ্যের একটি আদালত তাকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের পর সালমান বাটও এখন মুক্ত। ৭ মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে যুক্তরাজ্যের একটি আদালত তাকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছিলো। সালমানের আইনজীবী ইয়াসিন প্যাটেল জানিয়েছেন, “আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর তিনি পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ক্রিকেটে ফেরার আশাও করছেন তিনি।” বুধবার সালমানের বাবা জুলফিকার তিন-চার দিনের মধ্যে ছেলের বাড়ি ফেরার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন। তবে সালমানের মুক্তির জন্য তার বাবা ও পরিবারকে অত দিন অপেক্ষা করতে হয়নি। কারাগারে থাকা বিদেশীদের জন্য যুক্তরাজ্য সরকারের আগে-ভাগে মুক্তি দিয়ে নিজের দেশে ফেরত পাঠানোর নীতিমালার আওতায় ছাড়া পেলেন সালমান। তবে আগামী ১০ বছর তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অপরাধে পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ এবং ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট দোষী সাব্যস্ত হন। গত নভেম্বরে তাদের ভিন্ন-ভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। ছয় মাসের কারাদণ্ড পাওয়া আমির তিন মাস সাজা ভোগের পর গত ফেব্র“য়ারিতে এবং এক বছরের কারাদণ্ড পাওয়া আসিফ ছয় মাস কারাগারে থাকার পর মে মাসে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫১ঘ.