২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক ধোনির পাশে কুম্বলে

বিদেশের মাটিতে টানা আট টেস্টে হেরে যাওয়ার পর থেকেই স্বদেশে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তার অধিনায়কত্ব কেড়ে নেয়া নিয়েও নানা গুঞ্জন। তবে ধোনিকে এখনই নেতৃত্ব েেক সরিয়ে দেয়ার পক্ষপাতী নন তার সাবেক সর্তী অনিল কুম্বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশের মাটিতে টানা আট টেস্টে হেরে যাওয়ার পর থেকেই স্বদেশে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তার অধিনায়কত্ব কেড়ে নেয়া নিয়েও নানা গুঞ্জন। তবে ধোনিকে এখনই নেতৃত্ব েেক সরিয়ে দেয়ার পক্ষপাতী নন তার সাবেক সর্তী অনিল কুম্বলে। ভারতের সাবেক তারকা স্পিনার বলেন, “এটা সত্যি যে আমরা বিদেশে টানা আটটি টেস্ট হেরেছি। কিন্তু আমার মনে হয় না সঠিক পথে ফিরতে আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। গত চার বছরে সে (ধোনি) বেশ ভালো কাজ করেছে।” সময়টা ভালো না গেলেও ধোনির জন্য একটা সুখবর আছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন দূত হিসেবে ভারতের অধিনায়ককে নিয়োগ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৭ঘ.