ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে ফলপ্রসু আলোচনার পর স্বস্তি ফিরেছে দেশটির ক্রিকেটে। ক্রিকেটাররা ধর্মঘটের হুমকি দেয়ায় দু দিন চরম উদ্বেগের মধ্যে ছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন।
যথাযথ পদক্ষেপ নেয়ায় বেতন নিয়ে বিরোধের অবসানের ব্যাপারে আত্মবিশ্বাসী সিএ সভাপতি ওয়ালি এডওয়ার্ডস। তিনি জানিয়েছেন, মেলবোর্নে শুক্রবার বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ৩০ জুনের সময়সীমার মধ্যেই এই সমস্যার সমাধান আশা করছেন তিনি।
এই ডামাডোলের মধ্যেই ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।
ধর্মঘটের সম্ভাবনা নিয়ে আলোচনা যখন জোরেশোরে শুরু হয়েছে ঠিক সে সময় এডওয়ার্ডস জানালেন, সিএসির সঙ্গে সর্বশেষ অলোচনায় নতুন চুক্তির ব্যাপারে তারা মতৈক্যের খুব কাছাকাছি চলে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০১ঘ
bdnews24