২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনেকেই অধিনায়ক রাখার পক্ষে দিলশান

বর্তমান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেরই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকা উচিৎ বলে মনে করেন তিলকরতেœ দিলশান। শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান ও সাবেক অধিনায়কের বিশ্বাস, উত্তরসূরীকে পরিণত হয়ে ওঠার জন্য এই সময়টা জয়াবর্ধনের দেয়া উচিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেরই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকা উচিৎ বলে মনে করেন তিলকরতেœ দিলশান। শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান ও সাবেক অধিনায়কের বিশ্বাস, উত্তরসূরীকে পরিণত হয়ে ওঠার জন্য এই সময়টা জয়াবর্ধনের দেয়া উচিৎ। ২৫ বছর বয়সী অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের শ্রীলঙ্কার পরবর্তী অধিনায়ক হওয়ার জোরালো সম্ভাবনা। তিন ধরনের ক্রিকেটেই ম্যাথিউস জাতীয় দলের নিয়মিত সদস্য। তবে ক্যারিয়ারের বয়স মাত্র তিন বছর হলেও চোটের কারণে বেশ কয়েক বার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে দিলশান বলেন, “হঠাৎ করে কাউকে নেতৃত্বে আনা যায় না। তাকে (ম্যাথিউসকে) একজন ভালো অধিনায়কের ছায়ায় দুই-তিন বছর বেড়ে উঠতে হবে। শুধু মাঠের ভেতরের নয়, মাঠের বাইরের ব্যাপারগুলোও সামলানো শিখতে হবে তাকে। এটা আমি শিখেছি এবং এটা সহজ নয়।” “আশা করি ম্যাথিউস একজন ভালো অধিনায়ক হবে। তবে তার হাতে এখনো অনেক সময়। জয়াবর্ধনের অধীনে তাকে কাজ করতে হবে,” যোগ করেন দিলশান। জয়াবর্ধনের দায়িত্বে থাকা প্রসঙ্গে দিলশান বলেন, “কুমার (সাঙ্গাকারা), মাহেলা (জয়াবর্ধনে) ও আমি অবসর নেয়ার কাছাকাছি সময়ে চলে এসেছি। আগামী বিশ্বকাপ শেষেই হয়তো আমরা সরে দাঁড়াবো। আমার মনে হয় আগামী বিশ্বকাপ পর্যন্ত জয়াবর্ধনেরই দায়িত্বে থাকা উচিৎ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৬ঘ.