২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরকে পিসিবি সভাপতির পরামর্শ

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে গত ফেব্র“য়ারিতে ইংল্যান্ডের কারাগার থেকে মুক্তি পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে পিসিবি সভাপতি জাকা আশরাফের ধারণা, আরো আগেই মাঠে ফেরার সম্ভাবনা আছে তার। সেজন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আমিরকে আপিল করার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে গত ফেব্র“য়ারিতে ইংল্যান্ডের কারাগার থেকে মুক্তি পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে পিসিবি সভাপতি জাকা আশরাফের ধারণা, আরো আগেই মাঠে ফেরার সম্ভাবনা আছে তার। সেজন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আমিরকে আপিল করার পরামর্শ দিয়েছেন। ‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকাকে জাকা আশরাফ বলেন, “আমার মনে হয় কিছু দিন পর আমির আইসিসির কাছে আপিল করলে শুনানির সময় সহানুভূতি পেতে পারে এবং তার নিষেধাজ্ঞার মেয়াদও কমতে পারে।” পিসিবি সভাপতি আরো বলেন, “দুর্নীতির সঙ্গে জড়িতদের পাশে পিসিবি কখনো দাঁড়াবে না। কিন্তু আমিরের বয়সের কারণেই তার প্রতি সবার, এমনকি আইসিসিরও সহানুভূতি রয়েছে।” “আইসিসির দুর্নীতি দমন বিভাগের নিয়মানুযায়ী আমিরের কাউন্সেলিংয়ের জন্য একজন মনোবিদ নিয়োগ করা হয়েছে। আশা করি যা ঘটেছে তা থেকে আমির শিক্ষা নিয়েছে। সে কারাগারে শাস্তি ভোগ করেছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাকে আইসিসির কাছে সরাসরি আপিল করতে হবে। তাহলে তার পাঁচ বছরের শাস্তির মেয়াদ কমতেও পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০০ঘ.