২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নূপুর মেহতাকে আইসিসির জিজ্ঞাসাবাদ

ভারতীয় অভিনেত্রী নূপুর মেহতা জানিয়েছেন, ম্যাচ পাতানোয় জড়িত থাকার সন্দেহে আইসিসির দুর্নীতি দমন কমিশন সোমবার তাকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় অভিনেত্রী নূপুর মেহতা জানিয়েছেন, ম্যাচ পাতানোয় জড়িত থাকার সন্দেহে আইসিসির দুর্নীতি দমন কমিশন সোমবার তাকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। মঙ্গলবার ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলিউডের এই স্বল্প পরিচিত অভিনেত্রী জানান, তিনি মুম্বাইয়ের একটি হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা কমিটির কর্মকর্তা অ্যালান পিককের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাকে অভিযোগ থেকে মুক্তি দেয় আইসিসি। নূপুর বলেন, “আমার উত্তরে তারা (আইসিসি) সন্তুষ্ট। ক্রিকেটারদের মধ্যে আমার অনেক বন্ধু আছে। আমি অনেক আন্তর্জাতিক ক্রিকেটারকেও চিনি।” গত মার্চে ‘দ্য সানডে টাইমস’ অভিযোগ করে, ভারতের বাজিকররা ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের জন্য ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে অজ্ঞাতনামা এক বলিউড অভিনেত্রীকে ভাড়া করেছিলো। ঐ খবরের সঙ্গে নূপুর মেহতার ছবি ব্যবহার করা হয়েছিলো। যদিও নূপুর শুরু থেকেই ঐ অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং যুক্তরাজ্যের পত্রিকাটির বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৫ঘ.