২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতকের পর স্যার ভিভকে রামদিনের বিদ্রুপ

এজবাস্টন টেস্টে শতক আদায়ের পর অদ্ভূতভাবে স্যার ভিভিয়ার রিচার্ডসকে বিদ্রুপ করলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিন। ক্যারিয়ারের দ্বিতীয় শতকে পৌঁছানোর পর পকেট থেকে একটি সাদা কাগজ বের করেন যাতে লেখা ছিল, ‘ইয়াহ ভিভ টক নাহ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্টে শতক আদায়ের পর অদ্ভূতভাবে স্যার ভিভিয়ার রিচার্ডসকে বিদ্রুপ করলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিন। ক্যারিয়ারের দ্বিতীয় শতকে পৌঁছানোর পর পকেট থেকে একটি সাদা কাগজ বের করেন যাতে লেখা ছিল, ‘ইয়াহ ভিভ টক নাহ’। অনেক দিন দলে ফেরার ইংল্যান্ড সফরে ব্যাট হাতে তেমন কিছু করতে পারছিলেন না রামদিন। প্রথম টেস্টে ৬ ও ৪৩ রান করলেও দ্বিতীয় টেস্টে করেন কেবল ১ ও ৬ রান। দ্বিতীয় টেস্ট শেষে এক সাক্ষাৎকারে রামদিনের সমালোচনা করে সাবেক অধিনায়ক ভিভ বলেন, “তার ক্রমশ অবনতি ঘটছে।” চলমান টেস্ট সিরিজে খারাপ পারফরমেন্সের কারণে রামদিনকে অধারাবাহিক খেলোয়াড় হিসেবে বর্ণনা করেন তিনি। স¤প্রতি রামদিন সম্পর্কে ভিভ বলেন, “তিনি যখন প্রথম এসেছিলেন তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। নানা কারণেই ক্রমশ তার অবণতি ঘটছে। তিনি যেভাবে ফিরে আসেন তাতে তাকে একজন হারানো মানুষ হিসেবেই মনে হয়।” দুই বছর পর টেস্ট দলে ফিরেন রামদিন। ২০০৯ সালের ফেব্র“য়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম শতক পান তিনি। দশম উইকেটে টিনো বেস্টের সঙ্গে তার ১৪৩ রানের জুটির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৩ ঘ.