২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে যাচ্ছেন না হাসি

পারিবারিক কারণে জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল হাসি। তার বদলে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান পিটার ফরেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক কারণে জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল হাসি। তার বদলে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান পিটার ফরেস্ট। হাসি বলেন, “নির্ধারিত সময়ের তিন মাস আগেই আমাদের সন্তান জন্ম নিয়েছে। এই সময়ে পরিবারের সঙ্গে এখানে থাকাটা আমার জন্য ভীষণ জরুরি।” “অস্ট্রেলিয়ার হয়ে কোনো সফরে যেতে না পারা সব সময়ই কঠিন। আমার পারিবারিক পরিস্থিতি বোঝার জন্য আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাচ্ছি,” যোগ করেন তিনি। গত মেতে দল ঘোষণার সময়ে অপেক্ষমান তালিকায় ছিলেন ১১ ওয়ানডে খেলা ফরেস্ট। এবার মূল দলেই জায়গা পেয়েছেন তিনি। সফরের জন্য ১৪ জুন অস্ট্রেলিয়া ছাড়বে মাইকেল ক্লার্কের দল। সফরে ২১ জুন লিস্টারশায়ারের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পরে স্টরমন্টে ২৩ জুন একমাত্র ওয়ানডেতে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর এসেক্সের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। লর্ডসে ২৯ জুন ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৩ ঘ.