২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টনে বৃষ্টির তাণ্ডব দ্বিতীয় দিনেও

এজবাস্টনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেও কোনো বল হতে পারেনি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও টস করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেও কোনো বল হতে পারেনি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও টস করা সম্ভব হয়নি। ১৯৬৪ সালের লর্ডস টেস্টের পর এই প্রথম ইংল্যান্ডে কোনো টেস্টের দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেল। প্রথম দিন খেলা পরিত্যক্ত ঘোষণা করার জন্য স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করলেও দ্বিতীয় দিন ততক্ষণ অপেক্ষা করেন নি দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও টনি হিল। কযেক দফা পর্যবেক্ষণের পর স্থানীয় সময় বেলা দুইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা। প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪২ ঘ.