২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু পাল্লেকেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু পাল্লেকেলে। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ইদানীং চরম ব্যর্থ। দুদলের সর্বশেষ ৬টি ওয়ানডের ৫টিতেই হেরেছে বিশ্বকাপের রানার্সআপরা। পাকিস্তানের পেস-স্পিন দুটো আক্রমণই দারুণ শক্তিশালী ও বৈচিত্র্যময়। স্বাগতিক ব্যাটসম্যানদের সামনে তাই কঠিন পরীক্ষা। অন্যদিকে অতিথিদের পরীক্ষায় ফেলতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা তিন ব্যাটিং-স্তম্ভ মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকরতেœ দিলশান। হাম্বানটোটায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১এ ড্র করেছে দুদল। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানের নেতৃত্ব থাকছে মিসবাহ-উল-হকের কাঁধেই। শনিবার দ্বিতীয় ওয়ানডেও পাল্লে¬কেলেতে হবে। ১৩, ১৬ ও ১৮ জুন সিরিজের বাকি তিনটি ম্যাচ হবে কলম্বোতে। ওয়ানডে সিরিজ শেষে ২২ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৭ঘ.