২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ওয়েস্ট ইন্ডিজ দলে গেইল

ক্রিস গেইলের ১৫ মাসের অপেক্ষার অবসান হলো শেষ পর্যন্ত। ইংল্যান্ডের বিপক্ষে ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যানকে। গত বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের ১৫ মাসের অপেক্ষার অবসান হলো শেষ পর্যন্ত। ইংল্যান্ডের বিপক্ষে ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যানকে। গত বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তিনি। সেন্ট ভিনসেন্টে গেইল ও তার এজেন্ট মাইকেল হল, দেশটির প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনজালভেস, অ্যান্টিগা ও বার্বুডার প্রধানমন্ত্রী বল্ডউইন স্পেন্সার, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সভাপতি জুলিয়ান হান্ট, পরিচালক এলসন ক্রিক ও ডব্লিউআইসিবির আইন কর্মকর্তা অ্যালান্না মেডফোর্ডের মধ্যে এক সভাশেষে গেইলের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত হয়। ঐ সভার পরই দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ডব্লিউআইসিবি জানায়, “ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের প্রতি গেইল প্রতিশ্র“তিবদ্ধ। তিনি দলের একজন সম্পদ। বোর্ড আশা করছে আগামীতে তিনি দলে অনেক অবদান রাখবেন।” গত বছর এক বেতার সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন ও ক্রিকেট বোর্ডের তীব্র্র সমালোচনা করায় জাতীয় দল থেকে বাদ দেয়া হয় গেইলকে। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন স্মিথ, আন্দ্রে রাসেল, টিনো বেস্ট, ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল ও সুনীল নারায়ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৩ঘ.