২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টনে বিশ্রাম দেয়া হচ্ছে অ্যান্ডারসনকে

মঙ্গলবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে পেসার জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের ১২ সদস্যের দল থেকে একমাত্র তিনিই বাদ পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে পেসার জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের ১২ সদস্যের দল থেকে একমাত্র তিনিই বাদ পড়েছেন। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে খেলার সময় উরুতে সামান্য ব্যথা অনুভব করেন অ্যান্ডারসন। যদিও ঐ টেস্টে ৬ উইকেট নেন তিনি। তবে দলের অন্যতম সেরা পেসারকে নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা ইংল্যান্ড প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে এরই মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৮ঘ.