ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে খুলনায় চ্যালেঞ্জ কাপ ২০১২’র আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন ম্যাচের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) অনূর্ধ্ব-২১ দল।
আগামী ১০, ১২ ও ১৪ জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে বলে এক ই-মেইল বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
সিসিডিএম অনূর্ধ্ব-২১ দলে ডাক পেয়েছেন ইমরান হোসেন, অমিত মজুমদার, সৈকত আলী, তাসামুল হক, তানভীর হায়দার, তাপস ঘোষ, তৈয়বুর রহমান পারভেজ, ইহসানুল হক, মোহাম্মদ শহিদ, মাহফুজুর রহমান, সরফরাজ আলম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী মারুফ ও অভিষেক মিত্র।
ডাক পাওয়া খেলোয়াড়দের মঙ্গলবার সকাল এগারোটায় মিরপুর ক্রীড়া পল্ল¬ীতে দলের ম্যানেজার গোলাম ফারুক ফটিকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম/এএনএম/এএআর/২২২৩ঘ.
bdnews24