২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিতে ক্রিকেট দলের কোচ পাইবাস ঢাকায়

দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ রিচার্ড পাইবাস। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ রিচার্ড পাইবাস। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন । রাত পৌঁনে আটটায় ঢাকায় এসে পৌঁছান পাইবাস। আপাতত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ পাইবাস। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়তে পারে। দুই বার পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ পাইবাস প্রায় ৯ বছর পর কোনো দেশের দায়িত্ব নিচ্ছেন। ৪৭ বছর বয়সী পাইবাসের কোচিং-অভিজ্ঞতার বয়স দুই যুগেরও বেশি। দক্ষিণ আফ্রিকায় তিনটি দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। দলগুলোকে আট শিরোপা জিতিয়েছেন তিনি। দেশটির ঘরোয়া ক্রিকেটে পাইবাস অন্যতম সফল কোচ। গত ৩০ মে স্টুয়ার্ট লয়ের উত্তরসূরী হিসেবে পাইবাসের নাম ঘোষণা করে বিসিবি। জিম্বাবুয়ে সফরের আগে যতদ্রুত সম্ভব খেলাযাড়দের সঙ্গে যোগ দিতে পাইবাসকে অনুরোধ জানিয়েছিল বিসিবি। তাতে সাড়া দিয়ে শনিবার রাতেই চলে এসেছেন পাইবাস। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ১৮ জুন স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতার তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪০ ঘ.