২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএল পদ্ধতিই থাকছে সীমিত ওভারের ক্রিকেটে

আবহাওয়ার কারণে বিঘিœত ম্যাচগুলোর ফলাফলের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবহাওয়ার কারণে বিঘিœত ম্যাচগুলোর ফলাফলের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। আইসিসির খেলাধূলা বিষয়ক পরিচালনা পর্ষদ শুক্রবার এক বিবৃতিতে জানায়, “কমিটি সর্বসম্মতভাবে একমত হয়েছে যে, ডি/এল পদ্ধতির মধ্যে সুনির্দিষ্ট কোনো সমস্যার প্রমাণ তারা পায়নি। সেই কারণে কমিটি ডি/এল পদ্ধতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” জটিল গাণিতিক প্রক্রিয়ার কারণে দীর্ঘ দিন ধরে সমালোচিত হয়ে আসছে ডাকওয়ার্থ-লুইস বা ডিএল পদ্ধতি। ভারতের প্রকৌশলী ভি. জয়াদেবন ডি/এল পদ্ধতির পরিবর্তে নতুন একটি পদ্ধতির (ভিজেডডি) প্রস্তাব করেছিলেন আইসিসির কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.