২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে খেলতে চান ধোনি

একটু-একটু করে ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও পাকিস্তানের মুখোমুখি হতে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটু-একটু করে ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও পাকিস্তানের মুখোমুখি হতে আগ্রহী। তিনি বলেন, “ভারতে এসে পাকিস্তান আমাদের সঙ্গে খেললে তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমরা এর জন্য প্রস্তুত। কিন্তু ব্যস্ত সূচীর কারণে ঠিক কখন খেলা সম্ভব সেটা আমার জানা নেই।” আইপিএলের ফাইনাল দেখতে পিসিবি সভাপতি জাকা আশরাফকে আমন্ত্রন জানায় বিসিসিআই। সে সময় দ্বি-পাক্ষিক সফর শুরুর ব্যাপারে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আশরাফের আলোচনা হয়। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৫ঘ.