২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার আসছেন পাইবাস

জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় আসছেন কোচ রিচার্ড পাইবাস। শুক্রবার এই তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় আসছেন কোচ রিচার্ড পাইবাস। শুক্রবার এই তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। আপাতত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ পাইবাস। তবে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়তে পারে। দুই বার পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা পাইবাস প্রায় ৯ বছর পর কোনো দেশের প্রধান কোচ হতে যাচ্ছেন। ৪৭ বছর বয়সী পাইবাসের কোচিং-অভিজ্ঞতার বয়স দুই যুগেরও বেশি। দক্ষিণ আফ্রিকায় তিনটি দলের কোচ হিসেবে কাজ করে ৮টি শিরোপা জিতেছিলেন তিনি। দেশটির ঘরোয়া ক্রিকেটে পাইবাস অন্যতম সফল কোচ । গত ৩০ মে স্টুয়ার্ট ল’র উত্তরসূরী হিসেবে পাইবাসের নাম ঘোষণা করে বিসিবি। জিম্বাবুয়ে সফরের আগে যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের সঙ্গে যোগ দিতে পাইবাসকে অনুরোধ জানিয়েছিল বিসিবি। তাতে সাড়া দিয়ে শনিবারই চলে আসছেন পাইবাস। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ১৮ জুন স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতার তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫১ঘ.