২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের নৈপুণ্যে ভিক্টোরিয়ার ‘প্রতিশোধ’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়ে দেশে ফিরে প্রথম ম্যাচেই দলের জয়ের নায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিশ্বসেরা অলরাউন্ডারের নৈপুণ্যে দুই মাস পর শুরু হওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়ে দেশে ফিরে প্রথম ম্যাচেই দলের জয়ের নায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিশ্বসেরা অলরাউন্ডারের নৈপুণ্যে দুই মাস পর শুরু হওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। গত ২৮ মার্চ আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচ দিয়েই লিগে ঝামেলার সূত্রপাত। ভিক্টোরিয়ার পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিপক্ষের ইনিংস শেষে মাঠে নামতে রাজি হয়নি আবাহনী। বৃহস্পতিবার নতুন করে শুরু হওয়া ম্যাচটি জিতে ভিক্টোরিয়ার ‘প্রতিশোধ’টা ভালোই হলো তাই। ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে ১৯২ রানে অলআউট হয়ে যায় আবাহনী। জবাবে সাকিবের অর্ধশতকের সুবাদে ৪০ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৫ রানে তামিম ইকবালকে (২১) হারিয়ে ফেলে ভিক্টোরিয়া। এরপর সৌম্য সরকারের (২২) সঙ্গে ৩৪ ও জহুরুল ইসলামের সঙ্গে ২১ রানের জুটি গড়েন সৈকত আলী (২৬)। চতুর্থ উইকেটে জহুরুলের (৩১) সঙ্গে ৫২ ও সাব্বির রুম্মনের (১৯*) সঙ্গে ৪৯ রানের দুটো ভালো জুটি গড়ে ভিক্টোরিয়ার সহজ জয় নিশ্চিত করেন অধিনায়ক সাকিব। দলীয় ১৮১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সাকিব করেন ৫৮ রান। তার ৫৭ বলের আক্রমণাত্মক ইনিংসে দুটি করে চার ও ছয়। আবাহনীর পক্ষে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আবাহনী। চতুর্থ উইকেটে মাহমুদুল্ল¬াহর (৩০) সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন মার্শাল আইয়ুব। আইয়ুবের ৬৬ রানের ইনিংসে ৭টি চার। মাহমুদুল্লাহ ও আইয়ুবের বিদায়ের পর ফজলে রাব্বির ২৪ ও ফরহাদ রেজার ২১ রানের সুবাদে দুশর কাছাকাছি সংগ্রহ গড়ে আবাহনী। ভিক্টোরিয়ার পক্ষে আল-আমিন, সাকিব, ইকবাল আব্দুল্ল¬াহ ও মোশাররফ হোসেন রুবেল দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৩ঘ.