ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার মিরপুরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে জিম্বাবুয়ে সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের আইসিসির দুর্নীতি ও মাদকজনিত আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
দুর্নীতি ও মাদক গ্রহণের ব্যাপারে বিসিবির কোনো রকম ছাড় না দেয়ার নীতির কথাও মনে করিয়ে দেন তিনি। সেই সঙ্গে এ ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক থাকার এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান বিসিবি সভাপতি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, প্রধান নির্বাচক আকরাম খান এবং অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএনএম/এএআর/২০৩০ঘ.
bdnews24