২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতে অনূর্ধ্ব-১৫ দলের হার

প্রথম ওয়ানডেতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের কাছে ৮৭ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের কাছে ৮৭ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এই জয়ের ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অতিথিরা। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৯৪ রান করে সিএবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে ৮ উইকেটে ২০৭ রানে থেমে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ওমর ফারুক ৩৯ রান করলেও ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। এরপর জালালউদ্দিনের (অপরাজিত ৪৫) সঙ্গে কাজী অনিক (৫০) ৮৪ রানের জুটি গড়লেও জয়ের ধারে-কাছেও যেতে পারেনি তারা। সিএবির পক্ষে প্রদীপ্ত প্রামাণিক ও প্রয়াস রায় দুটি করে উইকেট নেন। এর আগে শুভ্রজিত দাসের (২৫) সঙ্গে অর্ক আচার্যের (৩৯) ৫৫ রানের জুটি ভালো সূচনা এনে দেয় অতিথিদের। তবে ইরফান আনসারির (২৩) সঙ্গে ৬৩ ও অধিনায়ক অভিজিতের (৬৪) সঙ্গে ৯৮ রানের দুটি ভালো জুটি গড়ে সিএবিকে তিন শ’র কাছাকাছি পৌঁছে দেয়ার প্রধান কৃতিত্ব কাজী জুনায়েদের। ৯১ রানে অপরাজিত জুনায়েদের ১২৬ বলের চমৎকার ইনিংসটিতে ৮টি চার । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪০ঘ.