২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পমার্সবাককে গ্রেপ্তার করেছে পুলিশ

এক নারী ও তার ছেলে বন্ধুকে নির্যাতনের অপরাধে আইপিএলের খেলোয়াড় লুক পমার্সবাককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পরে তাকে দিল্লি আদালতে পাঠানো হয়। সেখানে অন্তবর্তী জামিন পেলেও তার এই মৌসুমের আইপিএল শেষ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক নারী ও তার ছেলে বন্ধুকে নির্যাতনের অপরাধে আইপিএলের খেলোয়াড় লুক পমার্সবাককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পরে তাকে দিল্লি আদালতে পাঠানো হয়। সেখানে অন্তবর্তী জামিন পেলেও তার এই মৌসুমের আইপিএল শেষ হয়ে গেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানায়, “নির্যাতনের শিকার হওয়া ঐ নারী একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি তার হোটেলের ঘরে পার্টি করার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান পমার্সবাক তাকে উত্যক্ত করেন। এ সময় তার বাগ্দত্ত সাহিল এগিয়ে এলে পমার্সবাক তাকে ঘুষি মারেন।” রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক বিজয় মালিয়া জানিয়েছেন, তদন্তের ব্যাপারে তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দেবেন এবং বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পমার্সবাককে দলের সঙ্গে মাঠে নেয়া হবে না। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলা পমার্সবাক এবার আইপিএলের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫১ঘ.