ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য রোববার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওই ম্যাচে টেস্ট অভিষেক হতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
বৃহস্পতিবার লর্ডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।
২২ বছর বয়সী বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে ছয়টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন।
বাদ পড়েছেন অলরাউন্ডার সমিত প্যাটেল। এছাড়া এপ্রিলের শ্রীলঙ্কা সফরের দলকেই বহাল রেখেছে ইংল্যান্ডের নির্বাচক কমিটি।
ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন, গ্রাহাম ওনিওনস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২০ ঘ.
bdnews24