২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম তিন দিনের ম্যাচ ড্র

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে হার এড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫১ রান করে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে হার এড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫১ রান করে স্বাগতিকরা। ১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে ভালো সূচনা এনে দেন ওমর ফারুক (২৫) ও আরিয়ান ফাহিম। ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার আসাদুর রহমান (২) ও আমিনুল ইসলাম (৬) দ্রুত বিদায় নিলে অস্বস্তি¡তে পড়ে স্বাগতিকরা। দলীয় ৮৪ রানে ফাহিম (৪৬) ও ৯৪ রানে রাইজুল ইসলামের (৮) বিদায় দলের বিপদ বাড়ায় আরো। হারের শঙ্কার মধ্যেও অবিচল ছিলেন জালাল উদ্দিন (২৯*) ও অধিনায়ক-উইকেটরক্ষক রাব্বি হাসান (২৫*)। ষষ্ঠ উইকেটে ২৫ ওভার ৫ বলে তাদের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে ম্যাচ বাঁচায় স্বাগতিকরা। সিএবি অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে প্রয়াস রায় ও প্রদীপ্ত প্রামানিক দুটি করে উইকেট নেন। এর আগে ৭ উইকেটে ২৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে অতিথিরা। আংশুমানের ২৭ ও প্রদীপ্তর ১৬* রানের ছোট কিন্তু কার্যকর দুটি ইনিংসের সুবাদে প্রথম ইনিংস ঘোষণা করার আগে ৯ উইকেটে ২৮৩ রান করে অতিথিরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে আলিফ আকতার ও কাজী অনিক তিনটি করে উইকেট নেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার থেকে দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচ খেলবে দুই দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৫ ঘ.