২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানকে হারিয়ে চতুর্থ স্থানে চেন্নাই

বৃহস্পতিবার আইপিএলের বৃষ্টিবিঘিœত দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে তাদেরই মাঠে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 07:25 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার আইপিএলের বৃষ্টিবিঘিœত দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে তাদেরই মাঠে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। ১৩ ম্যাচ থেকে চেন্নাইয়ের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান ষষ্ঠ। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৬ রান করে রাজস্থান। সর্বোচ্চ ৩৩ রান আসে ব্র্যাড হজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্টুয়ার্ট বিনির। জবাবে মাইক হাসির ১৯ ও সুরেশ রায়নার ২৩ রানের পরও চাপে পড়ে যায় গত দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাই। শেষ ৫ ওভারে ৫০ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে থাকা অতিথিদের জয় এনে দেয়ার কৃতিত্ব অ্যালবি মরকেল ও শ্রীকান্ত অনিরুদ্ধর। দুজনই ৬ বল খেলে ১৮ রানে অপরাজিত থেকে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেন দলকে। রান-বলের সমতার মতো কাকতালীয়ভাবে দুজনের ছক্কা (দুটি) এবং চারের (একটি) সংখ্যাও সমান! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১২২ ঘ.