২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনকে সংবর্ধনা দেবে মমতা সরকার

শততম সেঞ্চুরির জন্য ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শততম সেঞ্চুরির জন্য ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সংবর্ধনা পেলে নিজেকে সম্মানিত বোধ করবেন বলে জানিয়েছেন শচীন। আগামী ১২ মে ইডেন গার্ডেনসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একটি ম্যাচের আগে তাকে এই সংবর্ধনা দেওয়া হবে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। সেদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে শচীনের দল মুম্বাই ইন্ডিয়ানস। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বার্তা সংস্থা পিটিআইকে একথা জানান। মদন মিত্র বলেন, শচীনের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি এ প্রস্তাবে সম্মতি দিয়ে একটি ইমেইল পাঠিয়েছেন। “এটা একটা বিশাল অনুষ্ঠান হবে এবং তার শততম সেঞ্চুরির রেকর্ডকে যথাযথ মর্যাদায় অভিনন্দন জানানোর পরিকল্পনা করেছি আমরা,” বলেন মিত্র। টেন্ডুলকারের ইমেইলের উদ্ধৃতি দিয়ে রাজ্য সরকারের এই মন্ত্রী বলেন, “এ অনুষ্ঠানের জন্য আমি তাকিয়ে আছি। ইডেন গার্ডেনসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংবর্ধনা জানালে আমি নিজেকে সম্মানিত বোধ করবো।” এর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওই শততম সেঞ্চুরি করার পর ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারত রতেœর জন্য শচীনের নাম প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১২৪৬ ঘ.