২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকের দাবি উড়িয়ে দিলো এসেক্স-হ্যাম্পশায়ার

শোয়েব মালিকের দাবি, জাতীয় দলে খেলার জন্য হ্যাম্পশায়ার ও এসেক্সসহ ইংল্যান্ডের কয়েকটি কাউন্টি দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে দুটো দলই জানিয়েছে, এ মৌসুমে খেলার জন্য পাকিস্তানের অলরাউন্ডারকে কোনো প্রস্তাব দেয়নি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শোয়েব মালিকের দাবি, জাতীয় দলে খেলার জন্য হ্যাম্পশায়ার ও এসেক্সসহ ইংল্যান্ডের কয়েকটি কাউন্টি দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে দুটো দলই জানিয়েছে, এ মৌসুমে খেলার জন্য পাকিস্তানের অলরাউন্ডারকে কোনো প্রস্তাব দেয়নি তারা। মালিক জানান, কয়েকটি কঠিন শর্ত থাকায় তিনি চুক্তিতে স্বাক্ষর করেননি। শর্তগুলোর মধ্যে একটি ছিল জাতীয় দলে ডাক পেলেও কাউন্টি ক্রিকেটে খেলার নিশ্চয়তা। জাতীয় দলে ফেরাকে সবচেয়ে গুরুত্ব দেয়া মালিক বলেন, এই শর্তের জন্যই প্রস্তাব প্রত্যাখ্যান করা ছাড়া আর কোনো পথ তার সামনে খোলা ছিল না। কিন্তু মালিকের দাবি উড়িয়ে দিয়েছে এসেক্স ও হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ। পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে হ্যাম্পশায়ার জানিয়েছে, মালিককে এ ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি। এসেক্স তো মালিকের ভাষ্য অনুযায়ী চুক্তির শর্তের কথা শুনে বিস্মিত। এসেক্সের এক মুখপাত্র বলেছেন, “কোনো কাউন্টি দলের চুক্তিতে এমন শর্ত থাকার সুযোগ নেই। এমন শর্ত থাকলে কোনো এনওসি কার্যকর হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১১ ঘ.