২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলিভেন পাঞ্জাব

রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। সাত খেলায় এটি পাঞ্জাবের তৃতীয় জয় অন্য দিকে ছয় খেলায় মুম্বাইয়ের তৃতীয় হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। সাত খেলায় এটি পাঞ্জাবের তৃতীয় জয় অন্য দিকে ছয় খেলায় মুম্বাইয়ের তৃতীয় হার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জেমস ফ্রাঙ্কলিনের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৬৩ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে শন মার্শের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৩ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কিংস ইলিভেন পাঞ্জাব। লক্ষ্য তাড়া করতে নেমে নিতিন সাইনির (৩০) সঙ্গে মানদীপ সিংয়ের ৪৮ রানের উদ্বোধনী জুটি অতিথিদের ভালো সূচনা এনে দেয়। এর পর ৬১ রানে মানদীপও (২৪) সাজঘরের পথ ধরলে কিছুটা চাপে পড়ে কিংস ইলিভেন পাঞ্জাব। সেখান েেক তৃতীয় উইকেটে অধিনায়ক ডেভিড হাসির (২১) সঙ্গে ৫৮ ও চর্তু উইকেটে আজহার মেহমুদের (১০) সঙ্গে ২১ রানের দুটি কার্যকর জুটি গড়ে দলকে জয়ের পথে দিয়ে আসেন মার্শ। ম্যাচ শেষে ৬৮ রানে অপরাজিত থাকেন মার্শ। তার ৪০ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে প্রজ্ঞান ওঝা ও কাইরন পোলার্ড দুটি করে উইকেট নেন। এর আগে শচীন টেন্ডুলকারের (২৩) সঙ্গে ফ্রাঙ্কলিনের ৫১ রানের উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের সূচনাটা বেশ ভালো হয়। এর পর রোহিত শর্মার (২) দ্রুত বিদায় অস্বস্তি¡তে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তৃতীয় উইকেটে দীনেশ কার্তিকের (৩৫) ফ্রাঙ্কলিনের ৭৫ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানের দিকে নিয়ে যায় মুম্বাইকে। দলীয় ১৩১ রানে কার্তিকের দুর্ভাগ্যজনক রান আউট দিয়ে দলটির ছন্দপতনের শুরু। ১৯ তম ওভারে ফ্রাঙ্কলিনও (৭৯) বিদায় নিলে এর পর আর বেশি দূর এগোয়নি মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের ইনিংস। ফ্রাঙ্কলিনের ৫১ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছয়। কিংস ইলিভেন পাঞ্জাবের প্রাভিন কুমার ও পারভিন্দর আওয়ানা দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৩ ঘ.