২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতে উইকেট নিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ সেশনে স্বাগতিকদের প্রথম তিন ব্যাটসম্যানকে দ্রুত সাজঘরে ফিরিয়ে দিয়ে অতিথিদের এগিয়ে রেখেছেন অতিথি বোলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ সেশনে স্বাগতিকদের প্রথম তিন ব্যাটসম্যানকে দ্রুত সাজঘরে ফিরিয়ে দিয়ে অতিথিদের এগিয়ে রেখেছেন অতিথি বোলাররা। ৩ উইকেটে ৪৯ রান নিয়ে দিন শেষে করেছে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভো ১৬ ও শিবনারায়ণ চন্দরপল ১ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে এখনো অতিথিদের চেয়ে ২৬২ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। চতুর্থ ওভারের তৃতীয় বলে বেন হিলফেরহস এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্রেইগ ব্র্যাথওয়েইটকে বিদায় করার সময় ওয়েস্ট ইন্ডিজ রানের খাতা খুলেনি। এই টেস্টেই ফেরা বাঁহতি স্পিনার মাইকেল বীয়ারের বলে এলবিডব্লিউ হয়ে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাড্রিয়ান বারাথ (৭) সাজঘরের পথ ধরার সময় স্বাগতিকদের সংগ্রহ ২৬। কিছুক্ষণ পর বারাথকে অনুসরণ করেন কাইরন পাওয়েল (১৯)। জেমস প্যাটিনসনের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। এর আগে ৫ উইকেটে ২০৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে অতিথিরা। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে কেমার রোচ ব্রাভোর ক্যাচ বানিয়ে ম্যাথু ওয়েডকে বিদায় করে দিলে কোনো রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে মাইক হাসি (৭৩) ও জেমস প্যাটিনসনের (৩২) ৮৯ রানের জুটি ধাক্কা সামালে অতিথিদের ভালো অবস্থানের দিকে নিয়ে আসেন। দলীয় ২৯৭ হাসিকে ব্র্যাথওয়েইটের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন নরসিং দেওনারায়ণ। পরের ওভারে শেন শিলিংফোর্ডের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে প্যাটিনসন ঐ একই রানে বিদায় নিলে হঠাৎ করেই অস্বস্তি¡তে পড়ে যায় অতিথিরা। চা বিরতির ঠিক আগে আগে রোচ হিলফেনহস (৫) ও বীয়ারকে (২) ফিরিয়ে দিল ৩১১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ১০৫ রানে ৫ উইকেট নিয়ে রোচই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। এ নিয়ে টেস্টে ৩ বার ৫ উইকেট নিলেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩১১ (ওয়ার্নার ২৯, কাওয়ান ২৮, ওয়াটসন ৫৬, পন্টিং ৭, ক্লার্ক ৪৫, হাসি ৭৩, ওয়েড ১১, প্যাটিনসন ৩২, হিলফেনহস ৫, লিয়ন ৭*, বীয়ার ২; রোচ ৫/১০৫, শিলিংফোর্ড ৩/৯২, দেওনারায়ণ ২/৩২) ওয়েস্ট ইন্ডিজ: (বারাথ ৭, ব্র্যাথওয়েইট ০, পাওয়েল ১৯, ব্রাভো ১৬*, চন্দরপল ১*; প্যাটিনসন ১/৬, হিলফেনহস ১/১২, বীয়ার ১/২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০০ ঘ.