২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বিসিবির ৩৫তম সভা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভার আলোচ্য সূচিতে নেই পাকিস্তান সফর। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৩৫তম বোর্ড সভার আলোচ্য সূচিতে এজেন্ডা রয়েছে ১৮টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভার আলোচ্য সূচিতে নেই পাকিস্তান সফর। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৩৫তম বোর্ড সভার আলোচ্য সূচিতে এজেন্ডা রয়েছে ১৮টি। বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস সভার এজেন্ডার ব্যাপারে বলেন, “আমাদের হাতে ১৮টি এজেন্ডা আছে। এর বাইরেও কিছু বিষয় আছে যা মূল এজেন্ডায় নেই। সময় পাওয়া গেলে সেসব নিয়েও আলোচনা হবে।” “বার্ষিক ক্যালেন্ডার, ক্রিকেটারদের সঙ্গে চুক্তি, জাতীয় দলের জিম্বাবুয়ে সফর, চিকিৎসার জন্য দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামের দক্ষিণ আফ্রিকা যাওয়া, ঘরোয়া লীগের মতো ব্যাপারগুলো এজেন্ডায় রয়েছে,” যোগ করেন তিনি। তবে বিসিবির গঠনতন্ত্রে সাবেক ক্রিকেটারদের কাউন্সিলশীপের ব্যাপারটি এজেন্ডায় নেই বলে জানান জালাল। তিনি বলেন, “এটা এখন এনএসসির হাতে আছে। তারাই ঠিক করবে।” পাকিস্তান সফরের বিষয়টিও এজেন্ডায় নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফীন টুটুল। তিনি বলেন, “কালকের (রোববার) এজেন্ডায় পাকিস্তান সফরের বিষয়টি নেই। এজেন্ডায় থাকলে আলোচনা করে সমাধানে আসা যেত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৯ ঘ.