২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা টেস্ট ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ও ক্লার্ক

প্রথমবারের মত টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবার উপরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৮২১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মত টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবার উপরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৮২১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার টেস্ট খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করে। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ৮৩ রান করেন ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ৯ উইকেটে। ওয়েলিংটনে অন্য টেস্টে ৩৮ ও ৬৮ রান তিনি, ম্যাচ ড্র হয়। দুই টেস্টে ৩৫ রেটিং পয়েন্ট পাওয়া ভিলিয়ার্স দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে যান। এর আগে এক নম্বরে থাকা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা গল টেস্টে ০ ও ১৪ রান করায় তার রেটিং পয়েন্ট ৮৫০ থেকে কমে ৮১৩ হয়। ফলে ৩ ধাপ নেমে যান শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। হ্যামিল্ট টেস্টে একমাত্র ইনিংসে ৬ ও ওয়েলিংটন টেস্টে খেলতে না পারায় অবনমন হয়েছে জ্যাক ক্যালিসেরও। এক ধাপ নেমে তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। এদিকে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে দ্রুতগতিতে উপরে ওঠা অব্যাহত রেখেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার ভেরনন ফিল্যান্ডার। ক্যারিয়ার সেরা ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি পঞ্চম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫৫ ঘ.