২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলে ফিরেছেন ম্যাথুস

চোট কাটিয়ে দলে ফিরেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে তাকে মাঠে দেখা যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে দলে ফিরেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে তাকে মাঠে দেখা যেতে পারে। ৩ এপ্রিল কলম্বোতে শুরু হতে যাওয়া ওই টেস্টের জন্য শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ম্যাথুসকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন চামারা সিলভা। আর চোটের কারণে বাদ পড়েছেন চানাকা ওয়েলেগেদারা। তার বদলে দলে নেয়া হয়েছে শামিন্দা এরেঙ্গাকে। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), তিলকারতেœ দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবীরা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, প্রাসান্না জয়াবর্ধনে, রঙ্গনা হেরাথ, সুরাজ রনদ্বীপ, সুরাঙ্গা লাকমাল, ধাম্মিকা প্রাসাদ, শামিন্দা এরাঙ্গা ও থারাঙ্গা পারানাভিতানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৩ ঘ.