ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অলরাউন্ডার নাঈম ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লাল দলে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আনামুল হক, রকিবুল হাসান।
বাংলাদেশ সবুজ দল খেলবে শাহরিয়ার নাফীসের নেত্বতে। এই দলে রয়েছেন শুভাগত হোম চৌধুরী, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, ইলিয়াস সানি।
সাদা পোষাকে গোপালী বলে ৪০ ওভারের প্রদর্শনী ম্যাচ শুরু হবে সকাল ১০ টায়।
বাংলাদেশ লাল: নাঈম ইসলাম (অধিনায়ক), আনামুল হক (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, আসিফ আহমেদ, এনামুল হক জুনিয়র, আরাফাত সানি, আল-আমিন, ফরহাদ রেজা, কাজী কামরুল ইসলাম, সোহাগ গাজী, মিজানুর রহমান, মুক্তার আলী। ম্যানেজার: জাহিদ রাজ্জাক মাসুম। কোচ: ওয়াহিদুল হক গনি।
বাংলাদেশ সবুজ: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), শুভাগত হোম চৌধুরী, মুমিনুল হক, অলক কাপালী, জিয়াউর রহমান, জুনায়েদ সিদ্দিক, ইলিয়াস সানি, মোশারফ হোসেন, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, আবুল হোসেন রাজু, রবিউল ইসলাম, নুর হোসেন মুন্না, নাজমুল হোসেন মিলন। ম্যানেজার: সাব্বির খান। কোচ: গোলাম ফারুক চৌধুরী সুরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৯ ঘ.
bdnews24