২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব আল হাসান

ব্যাট হাতে ২৩৭ রান ও বল হাতে ৬ উইকেট, তার এই অলরাউন্ডিং নৈপুণ্যে প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গের বেদনায় নীল হতে হয়েছে। তবে ক্রিকেট বিশ্ব দেখেছে অসীম সাহসী এক ক্রিকেটারের স্বপ্ন পূরণের পথে অসাধারণ এক লড়াই। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি টেস্ট সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট হাতে ২৩৭ রান ও বল হাতে ৬ উইকেট, তার এই অলরাউন্ডিং নৈপুণ্যে প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গের বেদনায় নীল হতে হয়েছে। তবে ক্রিকেট বিশ্ব দেখেছে অসীম সাহসী এক ক্রিকেটারের স্বপ্ন পূরণের পথে অসাধারণ এক লড়াই। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি টেস্ট সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বরাবরই দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া সাকিব দলের প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠার অসাধারণ ক্ষমতা রাখেন। তার আত্মপ্রত্যয়ী ব্যাটিং দলকে অনুপ্রেরণা যোগায়। তার আক্রমণাত্মক বোলিং প্রতিপক্ষকে সবসময়ই চাপে রাখে। মাত্র ২ রানের জন্য পাকিস্তানের কাছে এবারের এশিয়া কাপের শিরোপা হারাতে হলেও সাকিবের নেতৃত্বে সারা বিশ্ব দেখেছে নতুন এক বাংলাদেশকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২২ ঘ.