২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ যে কাউকে হারাতে পারে: শেবাগ

এই মুহূর্তে বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মুহূর্তে বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। ভারতকে হারিয়েই ফাইনালে ওঠার পথে বাংলাদেশের এগিয়ে যাওয়া। লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালও নিশ্চিত করে তারা। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশের কাছে হারের মাশুল দিয়ে ফাইনালের আগে বিদায় নিতে হয় বিশ্ব চ্যাম্পিয়ন ও এশিয়া কাপের গতবারের চ্যাম্পিয়ন ভারতকে। পাঁচ বার শিরোপা জয়ী ভারতই এশিয়া কাপের সবচেয়ে সফল দল। বাংলাদেশের দুর্দান্ত সাফল্য সম্পর্কে শেবাগ বলেন, “আমরা মাত্র একটি ম্যাচ হেরেছি। বাংলাদেশের কাছে ঐ হারের চরম মূল্যও দিতে হয়েছে আমাদের। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশ দারুণ ফর্মে আছে এবং এই মুহূর্তে বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতাও তাদের আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১২ঘ.