ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮ ওভারে ২ উইকেটে ৬৮ রান করেছে বাংলাদেশ।
এক প্রান্তে তামিম ইকবাল ৫০ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে নাসির হোসেন এখনো রানের খাতা খুলেন নি।
সাজঘরে ফিরে গেছেন জহুরুল ইসলাম (০) ও নাজিমউদ্দিন (১৬)।
এর আগে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে পাকিস্তান।
ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৬ রানেই নাসির জামশেদকে (৯) হারায় তারা। ইনিংসের পঞ্চম ওভারে মাশরাফি বিন মর্তুজার ¯ে¬¬ায়ারে বিভ্রান্ত হয়ে কাভারে মাহমুদুল¬¬াহকে সহজ ক্যাচ দেন জামশেদ।
পরের ওভারেই নাজমুল হোসেনের আঘাত। ইউনুস খানকে (১) এলবিডবি¬¬উর ফাঁদে ফেলেন তিনি। মাশরাফি ও নাজমুলের নিখুঁত লাইন-লেন্থের বোলিংয়ে পাকিস্তান তখন বেশ অস্বস্তিতে।
দ্বাদশ ওভারে নাজমুলের বদলে বল করতে আসা আব্দুর রাজ্জাকের হিসেবী বোলিংয়ে অস্বস্তি বেড়ে যায় আরো। ৭ ওভারের প্রথম স্পেলে ৩টি মেডেনসহ মাত্র ১১ রানের বিনিময়ে উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজকে (৪০) ফেরান রাজ্জাক।
এর আগেই অবশ্য নাসির হোসেনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। পয়েন্টের দিকে বল ঠেলে একটি রান নিতে চেয়েছিলেন মিসবাহ। কিন্তু ইতস্তত করে পিচের মাঝপে গতি কমিয়ে দেন। সেটাই শেষ পর্যন্ত কাল হয় তার জন্য। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি নাসির।
হাফিজের বিদায়ের সময় ২২তম ওভারে পাকিস্তানের স্কোর ছিলো ৭০/৪। এরপর ৫৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উমর আকমল ও হাম্মাদ আজম। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠা জুটিটা ভাঙ্গেন সাকিব আল হাসান।
সাকিবকে স্ল¬গ সুইপ করতে চেয়েছিলেন আজম (৩০)। কিন্তু ফিরতি ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। পরের ওভারেই আকমলকে (৩০) উইকেটরক্ষক মুশফিকের গ্ল¬াভসবন্দী করেন মাহমুদুল¬¬াহ। এর আগে ২৯তম ওভারের শেষ বল করার সময় গোড়ালিতে চোট পান নাজমুল।
১৩৩ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ আফ্রিদি। ২৬তম ওভারে পঞ্চম বোলার হিসেবে এসে একটানা বল করে যাওয়া সাকিব ফেরান আফ্রিদিকে।
ফুলটস এগিয়ে এসে মারতে গিয়ে মিড উইকেটে নাসিরের দুর্দান্ত ক্যাচে পরিণত হন ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক। মাত্র ২২ বলে চারটি চার ও একটি ছক্কাসহ ৩২ রান করেন আফ্রিদি।
এর পর সাঈদ আজমল (৪) ও উমর গুল (৪) দ্রুত বিদায় নিলে ২০৬/৯-এ পরিণত হয় পাকিস্তান। তবে শেষ ব্যাটসম্যান আইজাজ চিমার সঙ্গে সরফরাজ আহমেদের ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি ২৩৬ রানের সংগ্রহ এনে দেয় তাদের।
এর মধ্যে শাহাদাত হোসেনের করা শেষ ওভারে ১৯ রান তুলে নেন সরফরাজ। ৪৬ রানে অপরাজিত সরফরাজই পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রাজ্জাক, সাকিব ও মাশরাফি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২৩৬/৯ (হাফিজ ৪০, জামশেদ ৯, ইউনুস ১, মিসবাহ ১৩, আকমল ৩০, আজম ৩০, আফ্রিদি ৩২, সরফরাজ ৪৬*, গুল ৪, আজমল ৪, চিমা ৯; রাজ্জাক ২/২৬, সাকিব ২/৩৯, মাশরাফি ২/৪৮, মাহমুদুল¬¬াহ ১/১৪, নাজমুল ১/৩৬, শাহাদাত ০/৬৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৯ ঘ.
bdnews24