ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৩৪ রান করেছে পাকিস্তান।
এক প্রান্তে সরফরাজ আহমেদ ১ ও অন্য প্রান্তে শহিদ আফ্রিদি ৩ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন উমর আকমল (৩০), হাম্মাদ আজম (৩০), মোহাম্মদ হাফিজ (৪০), মিসবাহ-উল-হক (১৩), ইউনুস খান (১), নাসির জামশেদ (৯)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টুর্নামেন্টে এনিয়ে টানা চার ম্যাচেই টসে জিতলেন মুশফিকুর রহিম।
খেলা হচ্ছে পঞ্চম উইকেটে। গ্র“প পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছিল এই উইকেটেই। সেই ম্যাচে ৩২৯ রানের লক্ষ্য তাড়া করে জেতে ভারত।
গ্র“প পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারে বাংলাদেশ।
এই প্রথম এশিয়া কাপের ফাইনালে খেলছে বাংলাদেশ।
অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ দল। অন্য দিকে পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজের বদলে দলে ফিরেছেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। এক ম্যাচ পরেই আবারো পাঁচ বোলার নিয়ে খেলছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৪২ ঘ.
bdnews24