২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের জন্য বিএনপির শুভকামনা

এশিয়া কাপ ফাইনাল শুরুর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপ ফাইনাল শুরুর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার সকালে দলের পক্ষ থেকে এ বার্তা পৌঁছে দেন এর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের জাতীয় দল এশিয়া কাপ জয় করবে- প্রতিটি মুহূর্তে আমরা এ অপেক্ষায় আছি। ফাইনাল খেলায় বাংলাদেশ দল জয়ী হবে- এটা এদেশে মানুষের প্রত্যাশা। আমরা বাংলাদেশ দলের শুভ কামনা করছি।’’ জিয়া পরিষদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অপর্ণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন জিয়া পরিষদের নেতা-কর্মীরা। মির্জা ফখরুল বলেন, দেশের বিরাজমান সঙ্কটের মধ্যেও বিএনপি খেলাকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে চায় না। বৃহস্পতিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলবে স্বাগতিকরা। গত মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে বাংলাদেশ দল। বৃহস্পতিবার জিতলেই এশীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের দখলে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জেকে/১৩৩৮ ঘ.