২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ক্রিকেট জুয়ার সুতিকাগার: এহসান মানি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মানির অভিযোগ, ভারত ক্রিকেটে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। ক্রিকেটে সব সমস্যার মূলে ভারতের অবৈধ জুয়াকেই দায়ী করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মানির অভিযোগ, ভারত ক্রিকেটে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। ক্রিকেটে সব সমস্যার মূলে ভারতের অবৈধ জুয়াকেই দায়ী করেছেন তিনি। ঢাকায় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে ৫০ কোটি মার্কিন ডলারের জুয়ার লেন-দেন হওয়ার অভিযোগও করেন তিনি। তবে এই তথ্যের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেননি আইসিসির সাবেক প্রধান। মঙ্গলবার দিল্লির ‘মেইল টুডে’ পত্রিকাকে মানি বলেন, “ভারতের জুয়াকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারলে ম্যাচ পাতানো বন্ধ করা যাবে না। কোনো সন্দেহ নেই ভারত, বিশেষ করে মুম্বাই ও দিল্লি ক্রিকেট জুয়ার সুতিকাগার।” “তবে আমি ভারতে জুয়া বৈধ করার পক্ষে,” যোগ করেন তিনি। বৈধ জুয়ার ক্ষেত্রে ভারতকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৭ ঘ.