২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতে জিতেছে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের ৬৪ রানে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ সফরে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের ৬৪ রানে হারিয়েছে তারা। কিংসটাউনের আরনস ভেল গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসনকে (২১) হারায় অস্ট্রেলিয়া। তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও পিটার ফরেস্টের ৪০ রানের জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে সফরকারীরা। কিন্তু ৮ রানের ব্যবধানে ফরেস্ট (২৬), ওয়ার্নার (৪০) ও ডেভিড হাসিকে (০) হারিয়ে আবারো চাপে পড়ে যায় তারা। পঞ্চম উইকেটে মাইকেল হাসি ও অভিষিক্ত জর্জ বেইলির ৬৩ রানের জুটি চাপ কাটিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলো অস্ট্রেলিয়াকে। কিন্তু হাসি ৫৭ বলে ৩২ ও বেইলি ৬৭ বলে ৪৮ রান করে ফিরে গেলে শেষ হয়ে যায় সেই স্বপ্ন। ৫৮ রানে ৩ উইকেট নিয়ে ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৫ রান আসে মারলন স্যামুয়েলস ও অধিনায়ক ড্যারেন স্যামির ব্যাট থেকে। ডোয়াইন ব্রাভো ৩২ ও অভিষিক্ত জনসন চার্লস ১৩ রান করেন। তবে আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি। তাই ৩২ ওভার ২ বলে মাত্র ১৪০ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সবচেয়ে সফল জাভিয়ের ডোহার্টি ৪৯ রান দিয়ে নেন ৪ উইকেট। ১৮ মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে কিংসটাউনে। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০৪/৮ (ওয়াটসন ২১, ওয়ার্নার ৪০, ফরেস্ট ২৬, মাইকেল হাসি ৩২, ডেভিড হাসি ০, বেইলি ৪৮, ওয়েড ০, ক্রিস্টিয়ান ১৮, লি ৫, ম্যাকে ০* ; ব্রাভো ৩/৫৮, স্যামুয়েলস ২/২৯, রোচ ২/৩৩, নারায়ণ ১/২৪) ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভার ১৪০ (পাওয়েল ৮, চার্লস ১৩, স্যামুয়েলস ৩৫, ড্যারেন ব্রাভো ৪, ডোয়াইন ব্রাভো ৩২, পোলার্ড ৪, বাফ ০, রাসেল ১, স্যামি ৩৫, নারায়ণ ০, রোচ ১*; ডোহার্টি ৪/৪৯, ক্রিস্টিয়ান ২/১২, ম্যাকে ২/২২, লি ১/২৫) ফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী ম্যাচ সেরা: জর্জ বেইলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪৭ঘ.