ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক রেকর্ডের গর্বিত মালিক শচীন টেন্ডুলকারের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো। আন্তর্জাতিক ক্রিকেটে শতকের শতক করে ফেলেছেন এই ‘বিষ্ময় বালক’। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান করে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটান তিনি। টেস্টে তার শতক ৫১টি, ওয়ানডেতে ৪৯টি।
১২ মার্চ নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের গ্র“প পর্বের খেলায় ৯৯তম শতকটি করেছিলেন টেন্ডুলকার। তার পর থেকে যতবার ব্যাট হাতে মাঠে নেমেছেন ভারতের এই ‘লিটল জিনিয়াস’, ততবারই ক্রিকেট বিশ্ব আগ্রহের সঙ্গে তার শততম শতকের অপেক্ষা করেছে। মাঝে কেটে গেছে ৩৬৯ দিন। বিষয়টি নিয়ে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের সমালোচনাও করেছেন অনেকে। তাই তো শতক করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার বলেন, “আমার মাথা থেকে পঞ্চাশ কেজি ওজনের একটা বোঝা নেমে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৫ ঘ.
bdnews24