২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে আমরা অনুপ্রাণিত থাকি: মাহমুদুল্লাহ

শুক্রবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে অতীত থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। এশিয়া কাপের সবচেয়ে সফল দলের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা একটু বেশিই অনুপ্রাণিত থাকেন বলে মনে করেন মাহমুদুল্ল¬াহ রিয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে অতীত থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। এশিয়া কাপের সবচেয়ে সফল দলের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা একটু বেশিই অনুপ্রাণিত থাকেন বলে মনে করেন মাহমুদুল্ল¬াহ রিয়াদ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অনুশীলন শেষে বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ বলেন, “ভারতের বিপক্ষে সব সময়ই আমরা ভালো খেলি। আশা করি এবারো ভালো খেলবো। আমার বিশ্বাস, ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা অনুপ্রাণিত থাকে।” “পাকিস্তানের কাছে হারলেও ঐ ম্যাচ থেকে ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছি। ঐ ম্যাচে আমরা অনেকটা সময় চালকের আসনে ছিলাম। পাকিস্তানের বিপক্ষে যারা ভালো খেলেছে তাদের আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেকখানি,” যোগ করেন তিনি। ভারতের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজা সব সময়ই ভালো খেলেন। এবারও মাশরাফির কাছ থেকে ভালো খেলার প্রত্যাশায় মাহমুদুল্ল¬াহ। তিনি বলেন, “ভারতের বিপক্ষে মাশরাফি বরাবরই সফল বলে তার কাছে আমাদের প্রত্যাশাও বেশি। আশা করি এবার তিনি শুরুতেই উইকেট এনে দিতে পারবেন।” ভারতের ওপরের সারির ব্যাটসম্যানদের আটকে রাখাই বাংলাদেশের বোলারদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করেন মাহমুদুল্ল¬াহ। তিনি বলেন, “ভারতের টপ অর্ডার খুবই শক্তিশালী। তাদের হারাতে হলে শুরুতেই উইকেট নেয়া খুব জরুরি।” “তবে শুধু শুরুতে উইকেট নিলেই হবে না। তারা যেন বড় জুটি গড়তে না পারে সেজন্য নিয়মিত বিরতিতে উইকেট ফেলতে হবে,” যোগ করেন তিনি। জয়ের সম্ভাবনা জাগিয়েও খেই হারিয়ে শেষ পর্যন্ত হার মানা বাংলাদেশের দীর্ঘ দিনের সমস্যা। এ প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, “মনে হয় ইনিংসের শেষের দিকে আমাদের ব্যাটসম্যানদের মনে এক ধরনের আতঙ্ক কাজ করে। এই সমস্যা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। জয়ের অভ্যাস তৈরি হলেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব।” শততম শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা শচীন টেন্ডুলকারের অপেক্ষার প্রহর বাড়িয়ে দিতে চান মাহমুদুল্ল¬াহ। তিনি বলেন, “ আমরা টেন্ডুলকারকে দ্রুত ফিরিয়ে দিতে চাই । তাকে কিছুতেই উইকেটে থিতু হতে দেয়া যাবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.