২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে সফল দুই দল মুখোমুখি

এশিয়া কাপের সবচেয়ে সফল দুই দল ৫ বারের চ্যাম্পিয়ন ভারত আর ৪ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মাঠে নামছে মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় মুখোমুখি হবে দল দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের সবচেয়ে সফল দুই দল ৫ বারের চ্যাম্পিয়ন ভারত আর ৪ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মাঠে নামছে মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় মুখোমুখি হবে দল দুটি। গত বিশ্বকাপ ও এশিয়া কাপের ফাইনালিস্ট দল দুটি কদিন আগেই অস্ট্রেলিয়ার খেলে এসেছে তিনদেশিয় সিবি সিরিজ। একে অপরের বিপক্ষে খেলার স্মৃতি এখনো টাটকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ফাইনালে খেলা শ্রীলঙ্কার জন্য মূল চ্যালেঞ্জ হবে ক্লান্তি কাটিয়ে উঠা। দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, আপাতত বিশ্রামকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে মাঠে নামার আগেই ম্যাচের খুঁটিনাটি ঠিক করে নেবেন বলে জানান তিনি। রানে ফিরেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ায় তিলেকারতেœ দিলশানের সঙ্গে মাহেলা জয়াবর্ধনের উদ্বোধনী জুটি বেশ সফল। ছয় নম্বরে নেমে রান পেয়েছেন উপুল থারাঙ্গাও। উপমহাদেশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে থারাঙ্গার রেকর্ডও দারুণ। শেষ পর্যন্ত পরিবর্তন আসতে পারে উদ্বোধনী জুটিতে। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে কুমার সাঙ্গাকারার। তবে সবাইকে চমকে দিয়েছেন দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমানে। সিবি সিরিজের মতো কঠিন একটি টুর্নামেন্টে রান করে আসার পর এশিয়া কাপে তাদের নিয়ে ভীষণ আশাবাদী মাহেলা। শ্রীলঙ্কার প্রথম ছয় ব্যাটসম্যান যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। প্রয়োজনে তাদের বোলারদের ব্যাটও বেশ চওড়া হয়ে উঠে। লাসিথ মালিঙ্গা, থিসেরা পেরেরা, নুয়ান কুলাসেকারার উপস্থিতিতে শ্রীলঙ্কার পেস আক্রমণ বেশ ধারালো। সেক্কুগে প্রসন্ন ও সুরঙ্গা লাকমালের উপস্থিতি বোলিং আক্রমণে এনেছে বৈচিত্র। বীরেন্দর শেবাগ নেই তাই বলে ভারতের শক্তির খুব একটা হেরফের হয়নি। শততম শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা শচীন টেন্ডুলকরে থামানোই হবে শ্রীলঙ্কার বোলারদের প্রথম চ্যালেঞ্জ। এছাড়া গৌতম গম্ভির, সুরেশ রায়না, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষেও বড় ধরনের পরীক্ষা দিতে হবে তাদের। সহ-অধিনায়ক বিরাট কোহলি এই তো সেদিন শ্রীলঙ্কার বোলারদের নামিয়ে এনেছিলেন ‘গলির বোলারের’ পর্যায়ে। ভারত দলে জায়গা পাকা করার আরো একটা সুযোগ পেয়েছেন ইউসুফ পাঠান ও রবীন্দ্র জাদেজা। ব্যাটিং পাওয়ার প্লে এবং বোলিংয়ে তাদের কাছ থেকে বিশেষ কিছু আশা করছেন ধোনি। প্রভিন কুমার, ইরফান পাঠান ও বিনয় কুমার শুরুতে উইকেট নেয়ার সামর্থ্য রাখেন। কম যান না দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন আর রাহুল শর্মাও। উইকেট েেক একটু সহায়তা পেরেও ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলার সার্ম্য তাদের রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০৪ ঘ.