২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত বিশ্রামকেই বেশি গুরুত্ব দিচ্ছেন জয়াবর্ধনে

অস্ট্রেলিয়ায় কঠিন সফর শেষে শ্রীলঙ্কা দল এখন ভীষণ ক্লান্ত। রোববার এশিয়া কাপ শুরু হলেও শ্রীলঙ্কার প্রথম ম্যাচ মঙ্গলবার, ভারতের বিপক্ষে। মাঠে নামার আগে নিজেদের তরতাজা করে নিতে ক্রিকেটের চেয়ে বিশ্রামকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ায় কঠিন সফর শেষে শ্রীলঙ্কা দল এখন ভীষণ ক্লান্ত। রোববার এশিয়া কাপ শুরু হলেও শ্রীলঙ্কার প্রথম ম্যাচ মঙ্গলবার, ভারতের বিপক্ষে। মাঠে নামার আগে নিজেদের তরতাজা করে নিতে ক্রিকেটের চেয়ে বিশ্রামকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। শনিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, “এমনিতেই অস্ট্রেলিয়ার সিবি সিরিজটি কঠিন টুর্নামেন্ট। তার ওপরে ১০ দিনের মধ্যে আমাদের ৫টি ম্যাচ খেলতে হেেয়ছে। তৃতীয় ফাইনাল শেষ করে গতকাল (শুক্রবার) রাতে আমরা ঢাকায় এসেছি।” “আপাতত কয়েকটা দিন আমরা ক্রিকেট থেকে দূরে থাকতে চাই। এই সময়ে তেমন অনুশীলন করবো না। এই ফাঁকে টুর্নামেন্টের জন্য পরিকল্পনা ঠিক করে নিতে চাই,” যোগ করেন তিনি। বর্তমানের ব্যস্ত সময়সূচী নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক অবশ্য কোনো অভিযোগ করছেন না। তিনি বলেন, “এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের সমস্ত মনযোগ ভালো খেলার দিকে। দলের প্রত্যেকে দেশের হয়ে খেলা উপভোগ করেন।” ২০১১ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে ছিলো অনেক দিন। তিলকরতেœ দিলশান অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর দায়িত্ব নিয়ে সিবি সিরিজে শ্রীলঙ্কাকে ফাইনালে নিয়ে গেছেন জয়াবর্ধনে। জয়াবর্ধনে অবশ্য দিলশানের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “অধিনায়কের দায়িত্বে থাকার সময়ে দিলশান বেশ কিছু নতুন বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। সে সময় দলে বেশ কিছু নতুন মুখ এসেছিলো। তাদের কয়েক জন দলে নিজেদের জায়গা পাকাও করে নিয়েছে।” “তাছাড়া ঐ সময়টা আমাদের খুব খারাপ কাটেনি। কয়েকটি ম্যাচ হেরে গেলেও বেশ কিছু জয়ও পেয়েছিলাম আমরা। খেলোয়াড়রা এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব নিতে শিখেছেন, ” যোগ করেন তিনি। সিবি সিরিজে জয়াবর্ধনে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেললেও এশিয়া কাপে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসার ইঙ্গিত দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি বলেন, “এশিয়া কাপের জন্য এখনো কোনো পরিকল্পনা ঠিক করিনি। অস্ট্রেলিয়ায় আমরা একটি কৌশলগত পরিবর্তন করেছিলাম। আর সেটা কাজেও লেগেছে।” “সিবি সিরিজে দীনেশ চান্দিমাল দারুণ ব্যাট করেছে। ছয় নম্বরে নেমে উপুল থারাঙ্গাও খুব ভালো খেলেছে। বিস্ময়কর রকম ভালো ব্যাট করেছে লাহিরু থিরিমান্নে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ফেরায় ব্যাটিং লাইনআপ আরো শক্তিশালী হয়েছে। আমাদের দলের ব্যাটসম্যানরা এখন যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত,” যোগ করেন জয়াবর্ধনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪২ঘ.