২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ফাইনালে ক্লার্ক অনিশ্চিত

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারে তৃতীয় ফাইনালে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অনিশ্চয়তার মুখে পড়েছে তার ওয়েস্ট ইন্ডিজ সফরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারে তৃতীয় ফাইনালে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অনিশ্চয়তার মুখে পড়েছে তার ওয়েস্ট ইন্ডিজ সফরও। প্রথম ফাইনালে অস্ট্রেলিয়া জিতলেও দ্বিতীয় ফাইনাল জিতে নেয় শ্রীলঙ্কা। অ্যাডিলেডে দ্বিতীয় ফাইনাল খেলার সময় মঙ্গলবার হ্যামস্ট্রিংয়ে ব্যাথা অনুভব করেন ক্লার্ক। খেলায় রান করেন তিনি ১১৭। তারপরও তার দল হেরে যায় শ্রীলঙ্কার কাছে। অস্ট্রেলিয়া দলের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা শুক্রবার। স্বাগতিকদের সঙ্গে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি খেলবে তারা ১৬ মার্চ সেন্ট ভিনসেন্টে। ক্লার্ক মঙ্গলবারই সাংবাদিকদের জানান, “এই চোট কতটা গুরুতর আমি তা জানি না। তবে এই মুহূর্তে আমি ভালো অনুভব করছি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.