২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের মহানুভবতা

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সিং দুঃসময়ে পাশে পাচ্ছেন জ্যাক ক্যালিসকে। যুবরাজ সিং ফাউন্ডেশনকে সাহায্য করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সিং দুঃসময়ে পাশে পাচ্ছেন জ্যাক ক্যালিসকে। যুবরাজ সিং ফাউন্ডেশনকে সাহায্য করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার । একটি ওয়েবসাইটকে ক্যালিস বলেন, “যুবরাজ সিং ফাউন্ডেশনে আমি আর্থিক সাহায্য করতে চাই। আমরা সবাই জানি যুবরাজ কঠিন সময় পার করছেন, তিনি কঠিন অসুখের সঙ্গে লড়াই করছেন। আমার তরুণ বয়সে আমার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। আমাকে তাই একই ধরনের দুঃসহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছিলো।” “আমি নিশ্চিত পুরো দক্ষিণ আফ্রিকা দল এবং বোর্ড আমার সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে,” যোগ করেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ক্যালিস। ২০০৯ সালের ফেব্র“য়ারিতে গঠিত হয় দ্য যুবরাজ সিং ফাউন্ডেশন। সেই থেকে খেলাধূলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৪ঘ.