২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দল থেকে হেরাথ বাদ

এশিয়া কাপের ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ, ফাস্ট বোলার ধাম্মিকা প্রাসাদ ও চানাকা ওয়েলেগেদারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ, ফাস্ট বোলার ধাম্মিকা প্রাসাদ ও চানাকা ওয়েলেগেদারা। এই তিনজনই অস্ট্রেলিয়া সফররত শ্রীলঙ্কা দলে রয়েছেন। হেরাথের বদলে দলে নেয়া হয়েছে অফ-স্পিনার সিকুগে প্রসন্নকে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন সুরাঙ্গা লাকমাল। এ বছর দশটি একদিনের ম্যাচ খেলেন খেলেন হেরাথ। ওভার প্রতি রান দেন মাত্র ৪.৩৫। কিন্তু প্রত্যাশা অনুযায়ী, উইকেট নিতে পারেননি। ৬৮ গড়ে উইকেট নেন মাত্র পাঁচটি। প্রতিযোগিতা শুরু হবে ১১ মার্চ ঢাকায়। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৩ মার্চ। দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সহ-অধিনায়ক), তিলকারতেœ দিলশান, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমানে, থিসারা পেরেরা, ফারভিজ মাহারুফ, সাচিথ্রা সেনানায়েকে, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সিকুগে প্রসন্ন ও সুরাঙ্গা লাকমাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৩ ঘ. .