ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রস্তাবিত পর্যায়ক্রমিক নীতি নিয়ে অনেক বিতর্ক হলেও ধোনির পক্ষেই মত দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
আকরাম মনে করেন পর্যায়ক্রমিক নীতি গ্রহণের পেছনে ভালো কারণ আছে এবং ধোনির ওই মন্তব্য একদম সঠিক।
পাকিস্তানের ‘দ্য ডেইলি টাইমস’কে আকরাম বলেন, “আমি মনে করি ধোনি খুবই বুদ্ধিমান ব্যক্তি এবং আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। সে যা চিন্তা করেছে তাই বলেছে। তার মন্তব্যের পেছনে বেশ ভালো কারণও আছে। আমি তাকে আর কখনো এতটা শান্ত হয়ে কথা বলতে শুনিনি। আমার মতে জ্যেষ্ঠরা হয় তার নিয়ন্ত্রণে নেই অথবা তারা বোঝা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪০ ঘ.
bdnews24