২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কিংসকেও অপেক্ষায় রাখলো সিলেট রয়্যালস

আগের দিন সিলেট রয়্যালসের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি দুরন্ত রাজশাহী। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসও একই বেদনায় আক্রান্ত। সিলেট রয়্যালসের কাছেই ৩৫ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালের অপেক্ষায় থাকতে হচ্ছে চট্টগ্রামের দলটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের দিন সিলেট রয়্যালসের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি দুরন্ত রাজশাহী। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসও একই বেদনায় আক্রান্ত। সিলেট রয়্যালসের কাছেই ৩৫ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালের অপেক্ষায় থাকতে হচ্ছে চট্টগ্রামের দলটিকে। ৯ ম্যাচ থেকে চট্টগ্রাম কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সিলেট রয়্যালসের পয়েন্ট ৪। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কামরান আকমল ও পিটার ট্রেগোর অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৬৫ রান করে সিলেট রয়্যালস। জবাবে ৮ উইকেটে ১৩০ রানে থেমে যায় চট্টগ্রাম কিংসের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম কিংস। টানা তৃতীয় ম্যাচে রান আউট হন জেসন রয়। বিপিএলে প্রথম খেলতে নেমে ব্রেন্ডন টেলরও দুর্ভাগ্যজনক রান আউটের শিকার। তাই প্রথম ৬ ওভারে মাত্র ৩৮ রান করতে পারে চট্টগ্রাম। দলীয় ৫৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নাসির জামশেদের বিদায় চট্টগ্রাম কিংসের ওপর চাপ বাড়িয়ে দেয় আরো। ষষ্ঠ উইকেটে জিয়াউর রহমানের (৪০) সঙ্গে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের (৩০) ৫৫ রানের জুটি হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ১৮ রানে ৩ উইকেট নিয়ে সোহেল তানভীর সিলেট রয়্যালসের সেরা বোলার। এর আগে কামরান ও ট্রেগোর ৯৭ রানের উদ্বোধনী জুটি সিলেট রয়্যালসের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ডোয়াইন ব্রাভোর বলে ডিপ মিড উইকেটে জেসন রয়ের হাতে ধরা পড়ার আগে কামরানের ব্যাট থেকে আসে ৫৩ রান। ৩৭ বলের চমৎকার ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এরপর তৃতীয় উইকেটে স্কট স্টাইরিসের (২০ বলে ২৯ রান) সঙ্গে ট্রেগোর ৪৪ রানের জুটির সুবাদে দেড় শ পেরোয় রয়্যালস। দলীয় ১৫২ রানে স্টাইরিস আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন ট্রেগো। তার ৫৩ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা। প্রথম দশ ওভারে বিনা উইকেটে ৯৩ রান করলেও শেষ দশ ওভারে অপেক্ষাকৃত কম রানই (৭২) করেছে সিলেট রয়্যালস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৩ ঘ.