২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংকে আবার ওয়ানডেতে দেখার প্রত্যাশায় ক্লার্ক

দল থেকে বাদ পড়ে রিকি পন্টিং নিজেই জানিয়েছেন, তার আর ওয়ানডে খেলার কোনো সম্ভাবনা নেই। তবে মাইকেল ক্লার্ক তা মনে করেন না। অস্ট্রেলিয়ার অধিনায়কের ধারণা, পন্টিংয়ের পক্ষে আবার ওয়ানডে দলে ফেরা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল থেকে বাদ পড়ে রিকি পন্টিং নিজেই জানিয়েছেন, তার আর ওয়ানডে খেলার কোনো সম্ভাবনা নেই। তবে মাইকেল ক্লার্ক তা মনে করেন না। অস্ট্রেলিয়ার অধিনায়কের ধারণা, পন্টিংয়ের পক্ষে আবার ওয়ানডে দলে ফেরা সম্ভব। বৃহস্পতিবার ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকাকে ক্লার্ক বলেন, “একটা কথা পরিষ্কার, কারো জন্য কখনোই দলে ফেরার দরজা বন্ধ হয়ে যায় না। এই অদ্ভূত ও কঠিন খেলাটায় আগামীতে কী হতে পারে তা কি কেউ জানে?” অস্ট্রেলিয়ার অধিনায়ক অবশ্য জানিয়েছেন, নির্বাচকদের যে সভায় ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের দুটো ম্যাচের জন্য পন্টিংকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, সেখানে উপস্থিত ছিলেন তিনিও। অস্ট্রেলিয়ার ভবিষ্যত পরিকল্পনায় যে পন্টিংয়ের কোনো স্থান নেই, সে কথাও খোলাখুলি জানিয়ে দিয়েছেন ক্লার্ক, “২০১৫ বিশ্বকাপের জন্য দল গড়ার লক্ষ্যে আমরা তরুণদের বেশি-বেশি সুযোগ দেয়ার পক্ষপাতী। এই পরিকল্পনায় যে রিকি (পন্টিং) অনুপস্থিত, তাতে কোনো সন্দেহ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৩ঘ.