২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে সহজেই হারালো শ্রীলঙ্কা

কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের অষ্টম ম্যাচে ভারতকে ৫১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠে গেছে মাহেলা জয়াবর্ধনের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের অষ্টম ম্যাচে ভারতকে ৫১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠে গেছে মাহেলা জয়াবর্ধনের দল। সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। আর ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত। ব্রিসবেনের গ্যাবায় টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ৬ উইকেটে ২৮৯ রানের বড় সংগ্রহ এন দেয়ার কৃতিত্ব চার জনের - লাহিরু থিরিমান্নে, সাবেক অধিনায়ক তিলকারতেœ দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথুস ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জয়াবর্ধনে ও দিলশান ৯৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে শক্ত ভীত গড়ে দেন। জয়াবর্ধনে ৫৫ বলে ৪৫ রান করে বিদায় নেয়ার পর দিলশানও ৭২ বলে ৫১ রান করে সাজঘরের পথ ধরেন। চতুর্থ উইকেটে দিনেশ চান্দিমাল (৩৮) ও থিরিমান্নে মিলে ৭১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। তবে পঞ্চম উইকেটে থিরিমান্নে ও ম্যাথুসের ৪২ বলে ৪৯, ষষ্ঠ উইকেটে ম্যাথুস ও থিসেরা পেরেরার ১৩ বলে ২১ এবং সপ্তম উইকেটে ম্যাথুস ও ফারভেজ মাহরুফের ১১ বলে অপরাজিত ২৫ রানের ঝড়ো জুটি তিনটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেয়। ৬২ বলে ৬২ রান করেন থিরিমান্নে। এছাড়া ৩৭ বলে অপরাজিত ৪৯ রান করেন ম্যাথুস। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও ইরফান পাঠান। ২৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই লাসিথ মালিঙ্গার শিকারে পরিণত হন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরেন্দর শেহবাগ। শততম শতকের অপেক্ষায় থাকা শচীন টেন্ডুলকারকে (২২) বোল্ড করেন নুয়ান কুলাসেকারা। গৌতম গম্ভীরও (২৯) দ্রুত বিদায় নিলে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও সুরেশ রায়না মিলে ওই চাপ সামাল দেয়ার চেষ্টা করলেও ৩২ রান করা রায়না মাহরুফের শিকারে পরিণত হন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কোহলি যখন আউট হন তখন ভারতের সংগ্রহ ১৭২। বাকি সময়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে গিয়ে ভেঙ্গে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। একমাত্র ইরফান পাঠান ৩৪ বলে ৪৭ রান করলেও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি ভারত। ৩৭ বলে ৪ উইকেট নেয়া পেরেরার দুর্দান্ত বোলিং তার প্রধান কারণ। আর ভারতের টপ অর্ডারকে আটকে দেয়ায় মূল ভূমিকা রাখা কুলাসেকারা ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৬ ঘ.